সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গাবুরায় সুন্দরবন নারী দল সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির পক্ষে দরিদ্র জনগোষ্ঠির মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজান উপলক্ষ্যে গাবুরায় দুস্থ‌্যদের মাঝে না‌বিকের খাদ‌্য সমগ্রী বিতরণ রমজান উপল‌ক্ষ্যে গাবুরায় নদীর মাঝেই নারীদের নামিয়ে নাবিকের খাদ‌্য সমগ্রী বিতরণে স্থানীয়দের ক্ষোভ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর পাড় ভাঙন রোধে জিও বস্তা ডাম্পিং পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগর-৪ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামানের শুভেচ্ছা বিনিময়

শ্যামনগর-৪ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামানের শুভেচ্ছা বিনিময়

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি ।
সাতক্ষীরার শ্যামনগর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান শুভেচ্ছা বিনিময়। এসময় তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন ।
এ সময় তিনি স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে মা-বোনদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে মনিরুজ্জামান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও দোয়াই তাঁর চলার শক্তি বলে তিনি উল্লেখ করেন।
 শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামানের শুভেচ্ছায় তারা সন্তুষ্ট এবং আগামীর দিনে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *