সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের জরুরী সভা, সাংবাদিককে নিয়ে কটুক্তি করায় নিন্দা প্রকাশ

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের জরুরী সভা, সাংবাদিককে নিয়ে কটুক্তি করায় নিন্দা প্রকাশ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের জরুরি সভায় উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মিঠু’কে নিয়ে স্যোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে উক্ত ক্লাবের কর্তব্যরত সকল সাংবাদিক বৃন্দ।

বৃহস্পতিবার (২৯ শে আগস্ট) সকাল সাড়ে ৮ টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে উক্ত ক্লাবের সভাপতি ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি গাজী আল ইমরান এর সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত বক্তারা বলেন, শ্যামনগরের উপজেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি, নারীলোভী ও মাদকসেবী হাফিজুর রহমান হাফিজ এর নামে মামলা হয়েছে। এবং এই ঘটনাকে পত্রিকায় খবর প্রকাশ করায় সে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার শ্যামনগর প্রতিনিধি আমজাদ হোসেন মিঠু কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সেই সাথে সাংবাদিক মিঠুর ব্যক্তিগত মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দেয়।

জরুরি সভায় সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে এই ঘটনার সাথে জড়িত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানানো হয়।

এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি পলাশ দেবনাথ, স.ম ওসমান গনী সোহাগ, মো. আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ মন্ডল, মারুফ বিল্লাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক গাজী আঃ আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক জগোবন্ধু কয়াল, প্রচার সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহাদাতুল্লাহ সাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম সাহেব আলী, কার্যকরী সদস্য অনাথ মন্ডল,এমএম আব্দুল্লাহ আল মামুন, আকতার হোসেন, আজিজুল ইসলাম, ডি.এম গোলাম মোস্তফা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *