সংবাদ শিরোনামঃ
গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন শনিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন দেবহাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘর উদ্বোধন দেবহাটায় আটজন অসহায় ব্যক্তিকে আর্থিক সহযোগিতা করেন এসপি মুহাদ্দিস আব্দুল খালেক দরদির ১২৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,নতুন দায়িত্ব পেলেন যারা কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১ ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির মতবিনিময় সভা সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড
কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কয়রা প্রতিনিধি।

খুলনার কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ সেবার আওতায় কয়রার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সেখানে চিকিৎসা সেবা নেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন নৌ-বাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।

চিকিৎসা নিতে আসা রাসেল হোসেন বলেন, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সু-শৃংখল পরিবেশে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।

দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, প্রায় ৮ কিলোমিটার দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। নৌ-বাহিনীর সেবায় আমরা অনেক উপকৃত হয়েছি।

সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে রোগের কথা বলতে পেরে খুব ভালো লেগেছে। তারা সব শুনে ভালো মানের ওষুধ দিয়েছেন।”

সেবাগ্রহীতাদের অনেকেই জানান, প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *