সংবাদ শিরোনামঃ
রাত পোহালেই নাজিমগঞ্জ বাজারে ১৩টি পদের নির্বাচনে লড়ছেন ২৮জন, তবে তারুণ্য নির্ভর কমিটি চায় ভোটাররা গাজী নজরুলকে বহিষ্কার, স্পিকার ও ইসিতে চিঠি পাঠিয়েছে জামায়াত কালিগঞ্জের মৌতলায় ৮০৩ বস্তা সার জব্দ, মেম্বারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরা রেঞ্জের বিবৃতি বৃহস্পতিবার স্মার্ট হসপিটালে পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, থাকছে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  সুন্দরবনে বাঘের আক্রমণে আহত গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেছে বনবিভাগ  সাতক্ষীরা জজ কোর্টের নতুন মেয়াদেও পিপি হলেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট শেখ আব্দুস সত্তার খুলনার কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারী ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের নতুন উদ্যোগ  শ্যামনগরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের ব্যবসায়ী। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা-হরিণাডাঙ্গা এলাকার বিলগুল্লের বিলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম বিশে গাজীর ছেলে ও ওই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিলগুল্লের বিলে ১১ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তাঁর অভিযোগ,গত ৮ অক্টোবর গভীর রাতে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। মাছ মরে যাওয়ায় আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। তাঁর মতো একজন দিনমজুর ও ক্ষুদ্র ঘের ব্যবসায়ীর জন্য এ ক্ষতি বড় ধরনের আর্থিক বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানও ঘটনাস্থলে যান। ঘেরটিতে কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *