সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান

কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ বসন্তপুরের নৌ বন্দর (প্রস্তাবিত) পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্ল্যানিং অ্যান্ড অপারেশন শিপিং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজিদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ খুলনা এর ডেপুটি ডাইরেক্টর এমডি মাসুদ পারভেজ, স্থানীয় আক্তার হোসেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় অধুনালপ্ত বসন্তপুর নৌবন্দর পরিদর্শনে আসেন। ১৯৬৫ সালের দিকে পাক ভারত যুদ্ধের সময়বন্ধ হয়ে যায়। ভারতের হিঙ্গলগঞ্জ ও বাংলাদেশের বসন্তপুর সীমন্ত এলাকায় বাণিজ্য ব্যবসা করা হতো। পাক ভারত যুদ্ধের সময় ১৯৬৫ সালের দিকে বসন্তপুর নৌবন্দরটি হয়ে যাওয়ার ফলে।এলাকার উন্নয়ন কার্যক্রম মুখ থুবে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে, বিগত আওয়ামলীগ সরকারের আমলে বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর জন্য প্রস্তাবিত হয়। নদীপথে হলদিয়া নৌবন্দর দিয়ে বাংলাদেশ বসন্তপুর নদীপথে জাহাজের মাধ্যমে মালামাল আনার পরিকল্পনা ছিল। নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআরডব্লিউটি থেকে অনেক কার্যক্রম পরিলক্ষিত হলেও সরকার পরিবর্তনের পর তা বন্ধ হয়ে পড়ে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুনরায় বসন্তপুর নৌ বন্দরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের পরিদর্শনের ফলে এলাকাবাসীর মনে নতুন করে আশায় বুক বেঁধেছে। বসন্তপুর নৌবন্ধটি চালু হলে নৌপথে আমদানি রপ্তানি করা সহজ হবে এলাকায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *