সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ শ্যামনগরে প্যারাসুট সাদৃশ কাপড় ও ডিভাইস উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ- সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি মুহা: রবিউল বাশার  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার সাতক্ষীরা কালিগঞ্জে সশস্ত্র ডাকাতি: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান  তেল সিন্ডিকেটে কঠোর আঘাত ইউএনও”র, শ্যামনগরবাসীর মুখে স্বস্তির হাসি সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও গাবুরার শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার
আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস

এম এ হালিম
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এ দিনটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শ্যামনগরসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় বন বিভাগ, পরিবেশবাদী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচির আয়োজন করে থাকে। সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশ এর সভাপতি আব্দুল হালিম বলেন, সুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করার প্রাকৃতিক প্রাচীর হিসেবেও কাজ করে। তাছাড়া জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, অবৈধ বন উজাড় ও নদীভাঙনের কারণে সুন্দরবন আজ নানামুখী হুমকির মুখে। তাই বন সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
উপকূলীয় বাসিন্দারা বলেন, সুন্দরবনের উপর নির্ভর করেই হাজারো জেলে, মৌয়াল ও বাওয়াল জীবিকা নির্বাহ করেন। বন টিকে থাকলে উপকূল টিকে থাকবে—এই প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে।
ইয়ুথ প্লান বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবন রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই ইয়ুথ প্লান বাংলাদেশ এর পক্ষ থেকে।
 দিবসটি উপলক্ষে ইয়ুথ প্লান বাংলাদেশ এর ইমাম হোসেনের দাবি, সুন্দরবন রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ হুমকির মুখে পড়বে। তাই বিশ্ব সুন্দরবন দিবসে নতুন করে অঙ্গীকার—“সুন্দরবন বাঁচলে, উপকূল বাঁচবে; উপকূল বাঁচলে, দেশ বাঁচবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *