সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগর বংশীপুর ভেটখালী সড়কের কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি ও নিন্ম মানের খোয়া

শ্যামনগর বংশীপুর ভেটখালী সড়কের কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি ও নিন্ম মানের খোয়া

এম এ হালিম শ‍্যামনগর থেকেঃ

শ্যামনগর বংশীপুর ভেটখালী সড়কের এ,করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী ব্রীজের দুই পাশে রাস্তার কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি ও নিন্ম মানের খোয়া।

সরজমিনে দেখা যায়, সাতক্ষীরা সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ভেটখালী এ,করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী ব্রীজ সংস্কারের কাজটি ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। ব্রীজ সংস্কারের কাজ চলমান থাকার পাশাপাশি ব্রীজের দুই পাশে প্রায় আধা কিঃমিঃ রাস্তা খুড়ে নতুন ভাবে সংস্কারের কাজ চলছে। কিন্তু উক্ত সংস্কারের কাজে ব্যবহার হচ্ছে বালির পরিবর্তে মাটি এবং পুরাতন রাস্তা থেকে নেওয়া নিন্ম মানের খোয়া। যার পরিমান খুবি কম।

স্থানীয়রা জানান , রাস্তা খোড়ার পরে পুরাতন রাস্তার মাটি আবার নতুন রাস্তা সংস্কারে দেওয়া হচ্ছে। রাস্তায় নাম মাত্র বালি দেওয়া হয়েছে। এ যেন খাল কেটে কুমির আনার মত।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম,আতাউল হক দোলন বলেন , বিষয়টি জানার পরে আমি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আপাতত
কাজ বন্দ করে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মির নিজামউদ্দীন বলেন , বিষয়টি জানতে পেরে কাজ বন্দ করে দেওয়া হয়েছে। এ
ধরনের অনিয়ম করার কোন সুযোগ নেই। বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।)

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *