সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম
সুন্দরবন থেকে ২টি লাশ উদ্ধার

সুন্দরবন থেকে ২টি লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ

পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল।

কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর কুলে দুইটি মৃতদেহ দেখতে পায়। এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে। পরে মৃতদেহ গুলো বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান,কোস্টগার্ড কতৃক ২টি অর্ধগলিত মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করেছেন। নৌ পুলিশ কতৃক মৃতদেহ গুলোর সুরতহাল রির্পোট প্রস্তুত করা হচ্ছে। এর পর উর্দ্ধোতন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ওই পুলিশ কর্মকর্তা জানান,উদ্ধার হওয়া মৃতদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া কোন জেলের লাশ হবে হয়তো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *