সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটি আয়োজনে সাঁওতাল হত্যা দিবস পালিত

জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটি আয়োজনে সাঁওতাল হত্যা দিবস পালিত

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি//গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের ৬ বছর হওয়ায় ‘সাঁওতাল হত্যা দিবস’ পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির উদ্যোগে রবিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় কয়রা বাজার মধুর মোড়ে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুকুল মুন্ডা সঞ্চালনের মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় আদিবাসী পরিষদের খুলনা জেলা কমিটি কোষাধ্যক্ষ শ্যামসুন্দর সরদার,প্রচার সম্পাদক রতন মুন্ডা,দপ্তর সম্পাদক সাধন মুন্ডা, সদস্য উজ্জল মুন্ডা,দয়াল মুন্ডাআদিবাসী ছাত্র পরিষদ খুলনা জেলা কমিটির সভাপতি সুব্রত মুন্ডা,সহ-সভাপতি সাধনা মুন্ডা, সাধারণ সম্পাদক মিলন মুন্ডা, সমাজ সেবক হরমন মুন্ডা,

মানববন্ধনে বক্তারা,শ্যামনগরের নরেন মুন্ডা হত্যা সুষ্ঠ বিচার সহ সাহেবগঞ্জ-বাগদাফার্মে পুলিশের গুলিতে তিন সাঁওতাল হত্যার বিচার, রিক্যুইজিশন করা আদিবাসী-বাঙালির পৈত্রিক ১৮৪২.৩০ একর জমি ফেরত, তিন ফসলি জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণ বন্ধ, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, রংপুর চিনিকল লিমিটেড (মহিমাগঞ্জ) কর্তৃক উচ্ছেদকৃত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং ওই জমিতেই পুর্নবাসন করা, আদিবাসী-বাঙালিদের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুনঃপ্রতিষ্ঠা ও সরকারিকরণের দাবি জানান।

এছাড়া বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও জমির সমস্যা নিরসনে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয়ের গঠনের দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *