সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

শ্যামনগরে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

কৈখালী প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্য করা সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকা থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করেছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন মোঃ মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন কৈখালীর পাঁচ নদীর মুখ সংলগ্ন টেকের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা। অভিযান চলাকালীন ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের দাড়াঁনোর সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।পরবর্তীতে উদ্ধারকৃত ভারতীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *