সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি এ্যাড জহুরুল হায়দার (বাবু), সম্পাদক জি এম শোকর আলী।

শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি এ্যাড জহুরুল হায়দার (বাবু), সম্পাদক জি এম শোকর আলী।

মারুফ হোসেন (মিলন) শ্যামনগর (সাতাক্ষীরা)প্রতিনিধিঃ শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

০৫ নভেম্বর (শনিবার) সন্ধা ৬ টার সময় শ্যামনগর উপজেলার সোনার বাংলা কমপ্লেক্স সেমিনার রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে অত্র পরিষদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে সাতাক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম শোকর আলীকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

নব গঠিত কমিটির উপদেষ্ঠা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা এবং গাবুরা ইউ পি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমকে মনোনীত করা হয়। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, যুগ্ন সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধাক্ষ বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদুল ইসলামকে আলোচনা সাপেক্ষে সিলেকশনের মাধ্যমে উক্ত কমিটিতে মনোনীত করা হয়েছে । আগামী ৫ বছরের জন্য অত্র কমিটি মেয়াদ ঘোষিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *