সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
না‌বি‌কের নির্বাহী প‌রিচাল‌কের গাবুরায় প্রকল্প প‌রিদর্শন ও খাদ‍্য পু‌ষ্টির টাকা বিতরণ

না‌বি‌কের নির্বাহী প‌রিচাল‌কের গাবুরায় প্রকল্প প‌রিদর্শন ও খাদ‍্য পু‌ষ্টির টাকা বিতরণ

গাবুরা প্রতিনিধিঃ

দু‌র্যোগ কব‌লিত গাবুরায় দীর্ঘ দশ‌কেরও বে‌শি সময় ধ‌রে শিশু পুনর্বাস‌নের কাজ বাস্তবায়ন আস‌ছেন ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থা, ব্রতী‌কে অর্থসহায়তা ক‌রেন নর্থ আমে‌রিকান বাংলা‌দে‌শি ইসলা‌মিক ক‌মিউনি‌টি (না‌বিক)। ২ আগস্ট বুধবার বিকা‌লে গাবুরার ৩০০ ছিন্নমূল প‌রিবা‌রে প‌রিবার প্রতি ১৬০০ টাকা ক‌রে বিতরণ কার্য‌ক্রম শুরু করা হয়। গাবুরার ৬৮ নং খ‌লিশাবু‌নিয়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে এই অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন না‌বি‌কের নির্বাহী প‌রিচালক জনাব ফজ‌লে এলাহী চৌধুরী, উপ‌স্থিত ছি‌লেন না‌বি‌কের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. শফিকুল ইসলাম, ব্রতীর উপ-পরিচালক জনাব র‌ফিকুল ইসলাম ও না‌বি‌কের অন‌্যন‌্য কর্মকর্তাবৃন্দসহ ব্রতীর বু‌ড়ি‌গোয়া‌লিনী অ‌ফি‌সের স্টাফগন। উপ‌স্থিত ছিলেন গাবুরার শিশু পুনর্বাস‌নের উপকার‌ভোগী প‌রিবার।
অনুষ্ঠা‌নের শুরু‌তে ইয়া‌তিম দুস্থ প‌রিবা‌রে শিশুরা অ‌তিথী‌দের ফু‌লের তোড়া দি‌য়ে বরণ ক‌রে নেয়। আলোচনায় প্রধান অ‌তিথী ব‌লেন এক‌টি শিশুর মান‌সিক বিকা‌শে প‌রিবার ও সমাজ দায়বদ্ধ তাই সবার সহ‌যো‌গিতায় শিশু‌দের সু‌শিক্ষায় শি‌ক্ষিত কর‌লে তার জীবন আলো‌কিত হ‌বে। টাকা বিতরণ শে‌ষে না‌বিক এর নির্বাহী প‌রিচালক গাবুরায় ব্রতী প‌রিচা‌লিত না‌বি‌কের বিভিন্ন কার্য‌ক্রম প‌রিদর্শন ক‌রেন যেমন ব্রতীর ভাসমান স্বাস্থ‌্যসেবা, আয় বৃ‌দ্ধিমূলক সহায়তার কাজ, সু‌পেয় খাবার পা‌নি।
না‌বিক গাবুরা‌তে ব্রতীর মাধ‌্যমে শিশু সুরক্ষা, ভাসমান স্বাস্থ‌্যসেবা, সু‌পেয় পা‌নির অ‌ধিকার, মানবা‌ধিকার ভি‌ত্তিক গন‌ক্রিয়া সেচ্ছা‌সেবক দল প‌রিচালনা, দু‌র্যো‌গে জরুরী ত্রান বিতরণ, কুরবানী প্রোগ্রামসহ বি‌ভিন্ন সেবামুলক কাজ অব‌্যাহত রে‌খে‌ছে। ব্রতী ও না‌বি‌কের কা‌জে খু‌শি হ‌য়ে উপকার‌ভো‌গী প‌রিবার গাবুরার সাধারণ ম‌ানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *