সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
বগুড়ায় দেশি অস্ত্র সহ আটক দুই

বগুড়ায় দেশি অস্ত্র সহ আটক দুই

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে শর্টগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার জামগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাদরা নিশিন্দারা গ্রামের আঃ রহমানের ছেলে শাহিন (৩৫) ও আঃ মতিনের ছেলে আজিজুল ইসলাম (৩০)।

কাহালু থানার অফিসার ইনচার্জ ওসি মিহমুদ হাসান জানান, নন্দীগ্রামের একজন বড় ব্যবসায়ী দুপচাঁচিয়ায় ধান দেন। তিনি মালঞ্চা-জামগ্রাম সড়ক হয়ে দুপচাঁচিয়া থেকে নন্দীগ্রামে যাবার পথে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার জন্য এক সপ্তাহ থেকে প্ল্যান করে আটককৃত দুজনসহ কয়েকজন দুষ্কৃতিকারী। এই তথ্যের ভিত্তিতে সড়কের ভেটিসোনাই ও পরিশেষের মাঝপথে পুলিশ অবস্থান নেয়। পুলিশের অবস্থান টের পেয়ে আটক দুজনসহ অন্য দুস্কৃতিকারী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে জামগ্রাম গফুরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে শর্টগান, পিস্তলের দুটি গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বড় চাকু, একটি লোহার পাইব, একটি খেলনা পিস্তল এবং অস্ত্র বহনের মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *