সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
শ‍্যামনগর বুড়িগোয়ালিনী নৌ থানায় নৌ- পুলিশের সমাবেশ ও নৌ র‍্যালী অনুষ্ঠিত

শ‍্যামনগর বুড়িগোয়ালিনী নৌ থানায় নৌ- পুলিশের সমাবেশ ও নৌ র‍্যালী অনুষ্ঠিত

এম এ হালিম শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরার শ্যামনগরে নৌ-পুলিশের সমাবেশ ও নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই ২০২৩ তারিখ ১২ টার সময় খুলনা রেঞ্জ খুলনা নৌ পুলিশের  আয়োজনে ও বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশের সহযোগিতায় সুন্দরবন এলাকা নদনদী তে ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা উপলক্ষে সচেতনতামূলক সমাবেশ ও নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনীর নৌ থানা অফিসার ইনচার্জ আহসান হাবিবের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
খুলনা রেঞ্জের নৌ-পুলিশের পুলিশ সুপার শরিফুর রহমান ম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম),   সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম,কে,এম ইকবাল হোসেন চৌধুরী, বিজিবি ১৭ ব্যাটলিয়নের সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,
 আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোমেনুর রহমান (বিপিএম), মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ নরুল ইসলাম, রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোফাজ্জল হক, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য রবিউল ইসলাম সহ স্থানীয় জেলেরা৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দরবন এলাকায় ১ জুন হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত ৩ মাস মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার ৷ কোন জেলে বা পর্যটক অবৈধ ভাবে প্রবেশ করবেন না।
অনুষ্ঠান শেষে খোলপেটুয়া নদীতে স্প্রিড বোর্ড সহ ট্রলার নিয়ে সচেতনতামূলক নৌ-র‍্যালি দেওয়া হয় ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, নৌ-পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহসান হাবিব (পিপিএম) ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *