সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতামুলক কর্মশালা

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতামুলক কর্মশালা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার অসমতা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। মহিলা বিষয়ক অফিসের সিআরএফ অফিসার আবু সাইদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এমসিএইচএস এ্যাডভাইজার মোঃ ফিরোজ আহমেদ, নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট সিন্ধু কুমার রায়, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আয়ুব আলী, ইসলামীক ফাউন্ডেশনের হাফেজ মনিরুজ্জামান প্রমুখ। কর্মশালায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২০ জন ইমাম ও পুরোহিতগন অংশ গ্রহন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *