সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ
জাতীয় দলের সাবেক ফুটবলার কালিগঞ্জের আবু দাউদ আর নেই

জাতীয় দলের সাবেক ফুটবলার কালিগঞ্জের আবু দাউদ আর নেই

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
জাতীয় দলের সাবেক কৃতি  ফুটবল খেলোয়াড় কালিগঞ্জ রতনপুর ইউনিয়নের কাশিশ^রপুর গ্রামের মরহুম ইমাম আলী মাল্লিকের ছেলে আবু দাউদ মল্লিক (৬৫) আর নেই। অসুস্থ অবস্থায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১ টার দিকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি ১ ছেলে ৩ মেয়ে ও  স্ত্রী, স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর রতনপুর ফুটবল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্হানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী টোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মস্তিস্কে পানি জমা ও স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। জাতীয় দলের সাবেক কৃতি খেলোয়াড় আবু দাউদ মল্লিক ছিলেন ৯০ দশকের মাঠ কাঁপানো সাড়া জাগানো পেশাদার খেলোয়াড় । সে সময়ে তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবসহ বিভিন্ন ক্লাবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে খেলেছেন। খ্যাতিমান খেলোয়াড় হওয়ার সুবাদে এলাকায় তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে এবং তার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *