সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মন্টুকে কেন্দ্র করে সংবাদ কর্মী মিজানুর রহমান মিথ্যা মামলায় গ্রেফতার, নিঃশর্ত মুক্তির দাবি স্থানীয়দের

মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মন্টুকে কেন্দ্র করে সংবাদ কর্মী মিজানুর রহমান মিথ্যা মামলায় গ্রেফতার, নিঃশর্ত মুক্তির দাবি স্থানীয়দের

নিজস্ব  প্রতিবেদকঃ
সুন্দরবনে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হওয়াকে কেন্দ্র করে মিথ্যা মামলায় দৈনিক পত্রদূত পত্রিকার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি ও উপকুলীয় প্রেসক্লাবের সহ সভাপতি মিজানুর রহমান মিজানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ (১৯জুন) রাতে।
জানা যায়, গত ১ এপ্রিল মাঝি নজরুলের নৌকায় সুন্দরবনে মধু কাটতে যান বাঘের আক্রমণে নিহত হওয়া মন্টু গাজী। কিন্তু মধু কাটতে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে গত ১৬ এপ্রিল ভারতের বন বিভাগের সদস্যদের কাছে তাদের নৌকা আটক হয়। নৌকা আটক হওয়ার পর তারা গহীন বনে অবস্থান নেয়, বাড়িতে ফেরার জন্য মন্টু গাজীকে গাছের নিচে রেখে বাকী সদস্যরা অন্য নৌকা খুজতে যায়, পরবর্তীতে এসে দেখেন মন্টু গাজীকে বাঘে নিয়ে গেছে। অনেক খোঁজাখুজির পর না পেয়ে তারা বাড়িতে চলে আসে।
কিন্তু উক্ত ঘটনাকে কেন্দ্র করে নিহত মন্টু গাজীর ভাই আবুল হাসান পিতা সাবুত আলী গাজী উপকুলীয় প্রেসক্লাবের সহ সভাপতি  , দৈনিক পত্রদূত পত্রিকার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি সংবাদ কর্মী মিজানুর রহমান মিজানকে ২ নং আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন যেটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
স্থানীয়দের দাবি উক্ত ঘটনার সাথে সংবাদ কর্মী মিজান কোনো প্রকার সম্পৃক্ততা নাই। সংবাদ কর্মী মিজানের  বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *