সংবাদ শিরোনামঃ
কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগরে এক সন্তানের জননী কাকা শশুরের সাথে নগদ টাকা গহনা নিয়ে উধাও, থানায় লিখত অভিযোগ  দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
মোরেলগঞ্জে সাংবাদিক মো. জামাল শরীফ ইন্তেকালে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সাংবাদিক মো. জামাল শরীফ ইন্তেকালে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক, বিশিষ্ট সমাজ সেবক প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফের ইন্তেকালে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) বিকেলে মোরেলগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম।

মরহুম সাংবাদিক মো. জামাল শরীফের ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সাংবাদিক রাজিব আহসান রাজু, সাংবাদিক গনেশ পাল।

সভাশেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুসুর রহমান। দোয়া শেষে অংশগ্রহণকারী উপস্থিত ২ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রবীন সাংবাদিক মো. জামাল শরীফ গত মঙ্গলবার সন্ধা ৭ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *