সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগর মাজাটে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর মাজাটে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগরে প্রতি বছরের ন্যায় এবছরও নকিপুর মাজাট এলাকাবাসীর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়ার সমন্বয়ে সুন্দর মনোরম পরিবেশে এক আকর্ষনীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন রবিবার বিকাল ৩টায় নকিপুর মাজাট বিলে ঐতিহাসিক ঘোড়া দৌড় মাঠে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ জাতীয় আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন,
ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব বলি, মহাসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ।
ঘোড়া দৌড় দেখার জন্য  উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী,পুরুষ সেখানে এসে উপস্থিত হয়।ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।১৫টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে তৌকির মোল্লার ঘোড়া,
দ্বিতীয় শিমুল শেখের ঘোড়া, তৃতীয় আব্দুল ওহাবের ঘোড়া ও চতুর্থ আকরাম মল্লিকের ঘোড়া। প্রথম পুরষ্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ৫ হাজার টাকা ও চতুর্থ পুরষ্কার ৩ হাজার টাকা করে প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *