সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দুটি ‘সীমানা পিলারসহ আটক-১

মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দুটি ‘সীমানা পিলারসহ আটক-১

সাগর তালুকদার রনি,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে কথিত কোটি টাকা মূল্যের দুটি ‘সীমানা পিলার’সহ সেলিম শিকদার ওরফে জিহির (৫২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেলিম শিকদার ওরফে জিহির (৫২) কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের হানিফ শিকদারের ছেলে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান কথিত কোটি টাকা মূল্যের দুটি ‘সীমানা পিলার’সহ প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষখালী গ্রামে থাকা সেলিম শিকদারের একটি বাগানবাড়িতে খড়কুটা দিয়ে কথিত ওই পিলার দুটি ঢেকে রাখা হয়েছিল। চট্টগ্রামের একটি পার্টিকে পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে পিলার দুটিসহ পুলিশের হাতে ধরিয়ে দেন। পিলার দুটিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।

পিলার সম্পর্কে গ্রেফতার সেলিম বলেন, “পিলার দুটি সিমন্ট ও বালু দিয়ে হাতে বানানো। আসলে কোটি কোটি টাকা দামের পিলার বলতে কিছু নেই। এই পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোনও পার্টি ম্যানেজ করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতাম। সেভাবে কথা চলছিল।”সেলিম আরো বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার পাঁচজন মিলে এই ব্যবসা করছেন বলেও জানান গ্রেফতারকৃত সেলিম।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সদৃশ্য বস্তুসহ সেলিম শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওসি আরো জানান, সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *