সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে শ্রী রতিকান্ত প্রভূপাদের ১ম বাৎসরিক বিরহ মহোৎসব অনুষ্ঠিত

শ্যামনগরে শ্রী রতিকান্ত প্রভূপাদের ১ম বাৎসরিক বিরহ মহোৎসব অনুষ্ঠিত

উৎপল মণ্ডল,শ্যামনগর প্রতিনিধিঃ

পরম পূজনীয় সর্বজন শ্রদ্ধেয় দীনতার প্রতি মূর্তি গৌড়ীয় তিলক নৃত্যধামত গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুপাদের ১ম বাৎসরিক বিরহ মহোৎসব উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধু পাড়ায় শিষ্যদের উদ্যোগে ৫ দিন ব্যাপি অনুষ্ঠান অনুষ্ঠিত।

শ্রী শ্রী রতিকান্তদেব গুরু আশ্রম, শ্রীশ্রী রাধা মদন গোপাল মন্দির প্রাঙ্গনে ২৬শে মে থেকে ৩০শে মে ৫ দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে ছিল- ভগবত আলোচনা, ১৬ প্রহারব্যাপী হরিনাম মহাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ৬৪ মহন্তের ভোগ মহোৎসব, বিরহ মহোৎসব ও বৈষ্ণব সম্মেলন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের নদীয়া থেকে আগত বৃন্দা দেবী দাসী, শ্রী তরুণ কৃষ্ণ শাস্ত্রী, শ্রী অরূপ কৃষ্ণ দাস ঢাকা, শ্রী গোপাল কৃষ্ণ ঘোষ, শ্রী বিল্লমঙ্গল, বিএল কলেজের সহকারি অধ্যাপক পবিত্র কৃষ্ণ দাস প্রমুখ।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী রতিকান্ত প্রভুর পুত্রদ্বয় শ্রীমান জগন্নাথ দাশ অধিকারী , শ্রীমান হরিপ্রশাদ দাশ অধিকারী, শ্রীমান দামুদার দাশ অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উজ-জামান সাঈদ, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম- আহবায়ক পীযূষ বাউলিয়া পিন্টু, সদস্য সচিব উৎপল মন্ডল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *