সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা
কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ব্যবসায়ীর একমাস সাজা, চিংড়ি বিনষ্ট

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ব্যবসায়ীর একমাস সাজা, চিংড়ি বিনষ্ট

স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম হিমায়িত রপ্তানী পণ্য সাদা সোনা খ্যাত বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে কালিগঞ্জে রাইসুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীকে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা পুশকৃত চিংড়ি জনসম্মুখ আগুনে পুড়িয়ে বিনষ্টা করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ী রাইসুল ইসলাম উপজেলা সদরের বাজারগ্রামের শেখ খোকনের ছেলে।

জানা গেছে, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ ম) বেলা সাড়ে ১১ টার দিকে উত্তর কালিগঞ্জর কাঁকশিয়ালীতে অবস্থিত চিংড়ি ব্যবসায়ী রাইসুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি অপদ্রব্য পুশকৃত ৩০ কেজি বাগদা এবং পুশের জন্য রাখা আরও ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেন। পরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের বিষয়টি নিশ্চিত হয়ে ব্যবসায়ী রাইসুল ইসলামকে একমাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলা কারাগার প্রেরণরে নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, অভিযানে জব্দকৃত ৯০ কেজি বাগদা চিংড়ির মধ্যে পুশকৃত ৩০ কেজি চিংড়ি জনসম্মুখ আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ৬০ কেজি চিংড়ি এতিমখানায় প্রদান করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *