সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭ মামলার আসামি গ্রেফতার

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭ মামলার আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামে ৭ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামের প্রবাসী বদিউজ্জামান খোকার ছেলে।মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার ভোররাতে প্রতিবেশীর ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু।এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেলে পুলিশ অভিযান চালিয়ে আসামি পিঞ্জুকে গ্রেফতার করেছে।মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, পিঞ্জুর বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় যৌন নিপীড়নের অভিযোগে দুইটি মামলাসহ মারধর, চুরি ও অঙ্গহানীর অভিযোগে এ পর্যন্ত মোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতার পিঞ্জুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *