সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে প্রতি বছরের ন্যায় এবছরও বংশীপুর ব্রাদার্স ক্লাব ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়ার সমন্বয়ে সুন্দর মনোরম পরিবেশে এক আকর্ষনীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. জি, এম শোকর আলীর সভাপতিত্বে ২৮শে মে রবিবার বিকাল ৪টায় বংশীপুর ঐতিহাসিক ঘোড়া দৌড় মাঠ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় দেখার জন্য শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী,পুরুষ সেখানে এসে উপস্থিত হয়।
ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য  জি, এম গাজী গোলাম মোস্তফা (বাংলা)।
বংশীপুর ব্রাদার্স ক্লাব এর সভাপতি মোঃ জাহিদ হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় ১০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে নাসিম এর ঘোড়া বটিয়াঘাটা খুলনা, দ্বিতীয় মিথুনের ঘোড়া নড়াইল, তৃতীয় বজলুরের ঘোড়া যশোর ও চতুর্থ জাহাঙ্গীর এর ঘোড়া বাঘারপাড়া। প্রথম পুরষ্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ৬ হাজার টাকা ও চতুর্থ পুরষ্কার ৪ হাজার টাকা করে প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *