সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা
মোরেলগঞ্জে ওএমএস’র চাল সন্দেহে ২২ বস্তা চাল জব্দ

মোরেলগঞ্জে ওএমএস’র চাল সন্দেহে ২২ বস্তা চাল জব্দ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ও এম এসের চাল পাচার সন্দেহে ২২ বস্তা চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব চাল জব্দ করে ইউপি সদস্য মো. হারুন শেখ ও চৌকিদারের হেফাজতে রেখেছেন।

শনিবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

ইউপি সদস্য মো. হারুন শেখ জানান, শুক্রবার বিকেলে ১৫ টাকা কেজি দরের এ চাল স্থানীয় ডিলারের ছেলে সাবেক মেম্বার মো. সোহাগ সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ভিন্ন বস্তায় ঢুকিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন অভিযোগে স্থানীয়রা ওই চাল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন।

জব্দ চালের বিষয়ে সাবেক মেম্বার সোহাগ বলেন, ট্রলারে সাড়ে ২৭ বস্তায় ১৩৭৫ কেজি চাল ছিল। এগুলো তার খোরাকির চাল। টাকার প্রয়োজনে বিক্রি করতে বাজারে পাঠনোর সময় তার শত্রু পক্ষের লোকেরা তা আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, জব্দকৃত ২২ বস্তা চালের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদি এসব চাল ১৫ টাকা কেজি দরের হয়ে থাকে তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *