সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা
আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার ১৪ বছর 

আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার ১৪ বছর 

এম এ হালিম শ‍্যামনগর উপকূল থেকেঃ

 ২০০৯ সালের ২৫ মে প্রচণ্ড শক্তি নিয়ে আইলা আঘাত  করেছিল বাংলাদেশের উপকূলে। এর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো।
 আইলায় উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছিল সাতক্ষীরা শ‍্যামনগরের গাবুরা ইউনিয়নে, উচ্চ জলোচ্ছ্বাসে পরিবেশগত বিপর্যয় ঘটেছে ব্যাপক। নাজুক বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় উপজেলার কয়েকটি ইউনিয়ন।
 কৃষি জমি, চিংড়ির খামার ভেসে যাওয়া সহ, পুকুর, ডোবা সবকিছু লবণের বিষে আক্রান্ত হয়। ফলে জীবন জীবিকায় চরম সংকট দেখা দেয়। ১৪ বছর পরেও ওই অঞ্চলের মানুষ আইলার ক্ষত বয়ে বেড়াচ্ছে।
সে কথাই বলছিলেন গাবুরা ইউনিয়নের ৬০ ঊর্ধ্ব বয়সী আনসার আলী। তিনি আরো বলেন আইলায় গাবুরা ইউনিয়নে শিশু নারী মিলে ২৭ জন মানুষের মৃত‍্যু হয়েছিল।

বাংলাদেশের ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয়জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল খুব বেশি সংকটের মুখোমুখি। ঘন ঘন সাইক্লোন সাতক্ষীরা জেলাটিকে ঝুঁকিতে ফেলেছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা, ২০১৯ সালের ঘূর্ণিঝড় ফণী এবং ঘূর্ণিঝড় বুলবুল, ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফান, ২০২১ সালের ঘূর্ণিঝড় ইয়াস এবং আরো অনেক প্রাকৃতিক বিপদের মুখোমুখি হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই জেলার  মানুষেরা। আইলায় সজনহারা পরিবারের সাথে কথা বলে জানা যায় কিছু বুঝে উঠার আগেই বাঁধভাঙা নদীর পানিতে ভাসিয়ে নিয়ে যায় আমার সব কিছু, নিমিষেই শেষ হয়েযায় আমার সব, মারা যায় মমতাজুল সহ একই পরিবারের ছয়জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *