সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুতি মূলক সভা

মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুতি মূলক সভা

বাগেরহাট প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার (১১মে) দুপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। সভায় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, পুলিশ, এনজিও প্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *