সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কয়রার সাংবাদিক সম্রাটের ষড়যন্ত্রমুলক ভিডিও ধারণ

কয়রার সাংবাদিক সম্রাটের ষড়যন্ত্রমুলক ভিডিও ধারণ

স্টাফ রিপোর্টার কয়রা সাংবাদিক ওবায়দুল কবির সম্রাটকে নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর পর ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এঘটনায় কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি (যার নং-১০১৫, ২৩-১০-২২ইং)। অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপপ্রচারমুলক এসব ভিডিও এবং তথ্য অপসারণ না করলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইসিটি এ্যাক্ট-এ মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওবায়দুল কবির সম্রাট। তিনি দৈনিক পূর্বাঞ্চল ও মানব কন্ঠ পত্রিকায় কয়রা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শরীফ অহিদুজ্জামান মিলন (৪৫) এর সাথে খুলনাতে আসেন। ওইদিন সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দলিল লেখক অসিত বিশ্বাসের রুমে যান তারা। পরবর্তীতে মিলন ও তার সাথে থাকা নারী ও কয়েকজন পুরুষ তাকে নাস্তার সাথে কোমলপানীয় পান করায়। কোমলপানীয় পান করার পর সাংবাদিক তার মাথা ঝিমঝিম করে এবং ঘুরতে থাকে। পরবর্তীতে সাংবাদকি ওবায়দুল কবির সম্রাট তার মামা রেজা আহম্মেদকে মোবাইল করেন। তিনি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। পরের দিন কিছুটা সুস্থ্য হলে তার বড় ভাই নিউটনকে সাথে নিয়ে কয়রায় বাড়ী ফেরেন। প্রাথমিক চিকিৎসা শেষে গত ২১ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে শরীফ অহিদুজ্জামান মিলন তার মেসেঞ্জারে একটি ভিডিও পাঠায়। ভিডিওটিতে দেখা যায়, তিনি কয়েকজন সুনামধন্য ব্যক্তিদের নামে গালমন্দ করেছেন অজ্ঞাতসরে। প্রকৃতপক্ষে, এটা একটি পরিষ্কার ষড়যন্ত্র।এ নিয়ে সাংবাদিক সম্রাট নিরাপত্তা হিনতাসহ মানসিক উৎকন্ঠায় রয়েছেন।

সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট বলেছেন,আমাকে উদ্দেশ্য প্রনেদিত ভাবে ফাসানো হচ্ছে৷ এঘটনায় সাধারণ ডায়েরি করেছি। ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে মামলার প্রস্তুতি নিচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *