সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী আহত স্ত্রী নিহত

কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী আহত স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টারঃ

কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী শেখ নয়ন(৩০) আহত ও স্ত্রী রেহেনা পারভীন(২২) নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে
সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জ উপজেলার কলেজ মোড় সংলগ্ন এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, নয়ন ও রেহেনা স্বামী- স্ত্রী। আহত নয়ন শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামেরর শেখ শাহিনের ছেলে ও নিহত রেহেনা নয়নের স্ত্রী। তারা সকালে পাসপোর্ট করার জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে পাসপোর্ট অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরা মুন্সিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জ কলেজ মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিভর্তি একটি ট্রাক যার নং( যশোর-ট- ১১-৩৩১৮) এর চাকায় রেহেনা পারভীনের মাথা পিষে ঘটনাস্থলে মারা যায় এবং শাহীন গুরুতর আহত হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের টীম দ্রুত ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্য রক্ত চিকিৎসক রুপা রানী রে পাল জানান নিহত শাহিনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক এবং দুর্ঘটনায় কবলে পড়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। নিহত ও আহত পরিবারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *