সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

শ্যামনগরে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউট, কাব স্কাউট, গার্লস ইন স্কাউট , ইউনিট লিডার সহ অন্যান্যদের অংশ গ্রহণে আলোচনাসভা, পতাকা উত্তোলন, এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক সেবা কার্যক্রম, প্রকৃতি পর্যবেক্ষণ সহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউট দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (ভারপ্রাপ্ত) মোঃ আজাহার আলী। স্কাউট পতাকা উত্তোলন করেন নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি স্কাউট উপজেলা শাখা ডঃ মুহাম্মদ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক স্কাউট উপজেলা শাখা মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু, সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সহকারী শিক্ষক নিশিত কুমার রায়, সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবীর,সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বিবেকানন্দ মন্ডল, স্বপন কুমার মন্ডল, মাহবুবা খানম প্রমুখ। কাব স্কাউট, স্কাউট সহ অন্যান্যদের সমন্বয়ে শ্যামনগর বংশীপুর সড়কে ট্রাফিক সেবা কার্যক্রম করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *