সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
উপকূলীয় বার্তায় সংবাদ প্রকাশ: নলতা বাজারে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড

উপকূলীয় বার্তায় সংবাদ প্রকাশ: নলতা বাজারে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড

 ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জে গ্রীষ্মকালীন ফল তরমুজের দাম নিয়ে ক্রেতা সাধারণের অসন্তোষ তুলে ধরে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল উপকূলীয় বার্তায়-এ সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তরমুজের সিন্ডিকেট ভাঙলেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী।

সোমবার (৩ এপ্রিল) সকালে তিনি উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ জন তরমুজ বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সোমবার দুপুরে নলতা বাজার ঘুরে দেখা যায়, তরমুজ কেজি দরে বিক্রি না করে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। তবে এতেও দামের খুব বেশি তারতম্য হচ্ছে না। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে ৩৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছিল। সেসময় বড় তরমুজের দাম ১৫০ থেকে ২০০ টাকা করে পড়েছে। এখন প্রতি পিস হিসাবে বড় তরমুজের দাম হাকানো হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা।

এ সময় স্থানীয়রা নলতা বাজারের তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার কারণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *