সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে ১ শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

কালিগঞ্জে ১ শিক্ষার্থীকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জঃ

প্রবাদ আছে “চোরের দশ দিন আর গৃহস্থের একদিন “তেমনি আজিজুল কারিকর নামে এক লম্পট মুদি ব্যবসার অন্তরালে সুযোগ বুঝে প্রলোভনের ফাঁদে ফেলে দোকানে আসা যুবতী ও শিশু কিশোরীদের উপর দীর্ঘদিন যৌন নিপীড়ন চালিয়ে আসছিল।

সোমবার( ২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভদ্র খালি দি মুন কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারীর ছাত্রীকে ভদ্র খালি বাজারে তার দোকানে একা পেয়ে খাবারের প্রলোভনের ফাঁদে ফেলে মুখ চেপে ধরে লম্পট আজিজুল ধর্ষণ প্রচেষ্টা চালায়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাড়িতে এসে মা এবং সবাইকে জানানোর পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় উল্টো লম্পট আজিজুর এবং তার চাচা সুরুজ তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। লম্পট আজিজুর কারিগর উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বক্স কারিগরের পুত্র।

খবর পেয়ে ওই ঐদিন রাত ১২টার সময় থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন। লম্পট আজিজুর কারিগর (৪৫) উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত বকস কারিগরের পুত্র।

উক্ত ঘটনায় শিক্ষার্থীর বাবা বাহারাইন প্রবাসী হওয়ায় তার মাতা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানায়, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। অচিরেই আসামি গ্রেফতার হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *