সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ভিয়েতনাম থেকে মোংলায় এলো বঙ্গবন্ধু রেল সেতুর আরও মালামাল

ভিয়েতনাম থেকে মোংলায় এলো বঙ্গবন্ধু রেল সেতুর আরও মালামাল

বাগেরহাট প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’ জাহাজ। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। সেতুর ১৪১১ দশমিক ৬২৯১ মেট্রিকটন পণ্য নিয়ে জাহাজটি গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর ছেড়ে আসে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী নলেন, খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত ৭ মার্চ ছেড়ে আসা ১৪৪ প্যাকেজের এক হাজার ৪১১ দশমিক ৬২৯১ মেট্টিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে সকালে আসে। এখন জাহাজ থেকে সেই পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌ পথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এর আগে এই সেতুর মেশিনারি পণ্য নিয়ে গত মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ জাহাজ। এ জাহাজে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য আসে। সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *