সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সড়ক দূর্ঘটনার কবলে কালীগঞ্জ ইউএনও রহিমা সুলতানা বুশরা

সড়ক দূর্ঘটনার কবলে কালীগঞ্জ ইউএনও রহিমা সুলতানা বুশরা

মাসুদ পারভেজ কালিগঞ্জ প্রতিনিধিঃ

সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা সুলতানা বুশরা। বুধবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে দূর্ঘটনার কবলে পড়ে রহিমা খাতুন বুশরাকে বহনকারী সরকারি গাড়িটি। এঘটনায় তাকে বহনকারী সরকারি গাড়িটির বেশ ক্ষয়ক্ষতি হলেও, ইউএনও রহিমা সুলতানা বুশরা বা তার সাথে থাকা দেহরক্ষী আনসার সদস্য ও গাড়িচালক কেউই তেমন আঘাতপ্রাপ্ত হননি ।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, কর্মস্থল শেষে জেলা শহরে যাচ্ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যানবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ওপরে যত্রতত্র অপেক্ষমান অবস্থায় রাখা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় তাকে বহনকারী সরকারি গাড়িটি। এতে তাকে বহনকারী সরকারি গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দেহরক্ষী ও গাড়ি চালক সহ ওই গাড়িতে থাকা উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা সকলেই সুস্থ আছেন নিশ্চিত করে তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও চালককে আটকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্যাহ বলেন, দূর্ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাছাড়া দূর্ঘটনার জন্য দায়ী মহাসড়কের ওপর যত্রতত্র রাখা ট্রাক (যশোর ট- ১১ ৩২২০) ও চালক অজয়কে থানায় নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *