সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ আটক-২

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা- খুলনা মহাসড়কের পাশে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট ( রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) থেকে তার চুরির সময় দুই চোরকে আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার(১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে এই চোরদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল , ০১টি ক্যাবল কাটার ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দকৃত কপার ক্যাবলের আনুমানিক মুল্য ৭৫ হাজার টাকা।

আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মোঃ ইমরুল গাজী (৩৫)।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান,এই নিয়ে ২০২২ সালের মে মাস থেকে ৫৩টির অধিক অভিযানে প্রায় ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩শ টাকার চোরাই মালামাল ও ৪৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *