সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
যশোর শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি গৃহবধুর

যশোর শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি গৃহবধুর

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমী বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

গত শুক্রবার (১০ মার্চ) রাত ৮টার সময় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।সুমী বেগম শার্শা উপজেলার আমলায় গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমী বেগম শুক্রবার সন্ধায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে সন্ধা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।

যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমী বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন।পরে অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়।সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান।শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি এবং আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।দেশবাসীর কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *