সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
খিলগাঁও চুরি হওয়া মালামালসহ ৪ সদস্য আটক

খিলগাঁও চুরি হওয়া মালামালসহ ৪ সদস্য আটক

খিলগাঁও প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে রাজধানীর খিলগাঁও থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আসিফ শেখ, আবু নাঈম ওরফে নয়ন স্বর্ণকার, মোঃ রেদোয়ান শেখ ও মোঃ নয়ন তালুকদার ওরফে নয়ন। এসময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসং ল্যাপটপ, নগদ ৭০,০০০ টাকা এবং ২ ভরি ১আনা ৫রতি স্বর্ণ উদ্ধারমূলে জব্দ করা হয়।

চুরি হওয়া বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাজধানীর খিলগাঁও থানা এলাকার একটি বাসা থেকে স্মার্ট টেলিভিশন, একটি স্যামসং ল্যাপটপ, নগদ টাকা এবং স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি চুরি মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রের দুই জনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলমের দিক নির্দেশনায় একটি আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসিফ শেখ ও নয়ন স্বর্ণকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসং ল্যাপটপ, নগদ ৭০,০০০ টাকা এবং ২ ভরি ১আনা ৫রতি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের খিলগাঁও থানার রুজুকৃত মামলায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে চুরি করার ঘটনায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং এই ঘটনার সাথে জড়িত আরো দুইজন মোঃ রেদোয়ান শেখ ও মোঃ নয়ন তালুকদার ওরফে নয়নের জড়িত থাকার কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া স্বীকাররোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গত ০৬ মার্চ ২০২৩ তারিখে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে রেদোয়ান শেখ ও নয়ন তালুকদারকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের খিলগাঁও থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *