সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
মাস শেষে সুদের টাকা দিতে না পারায় বসতঘর ভে‌ঙে দিয়েছে

মাস শেষে সুদের টাকা দিতে না পারায় বসতঘর ভে‌ঙে দিয়েছে

ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সুদের টাকা দিতে না পারায় সাদেকুল ইসলাম নামে এক দরিদ্র পরিবারের বসতঘর ভেঙে দিয়েছে সুদখোর মহাজন। উপজেলার গৌরিপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

সাদেকুল ইসলাম জানান, তিনি প্রতিবেশি আব্দুল মালেকের কাছ থেকে প্রায় দুই বছর পূর্বে ১৮ হাজার টাকা সুদে নেন। পরে সুদে আসলে ২৩ হাজার টাকা পরিশোধও করেন তিনি। কিন্তু আব্দুল মালেকের দাবি আরো ৪০ হাজার টাকা পাবেন সাদেকুলের কাছে।

আব্দুল মালেক সাদেকুল ইসলামকে ফোনে জানান, তার পাওনা ৪০ হাজার টাকা না দিলে সাদেকুলের বসতঘর ভেঙে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরে আব্দুল মালেক তার লোকজন নিয়ে সাদেকুল ইসলামের একটি টিনসেট ঘর ভেঙে মালামালসহ নিয়ে যায়।

এ বিষয়ে আব্দুল মালেক বলেন, আমি ঘরটি ৬০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি কোনো সুদের ব্যবসা করি না।

খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে এসে এ ব্যাপারে সাদেকুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *