সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে দুই ভাইয়ের মৃত্যু

ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীতে দুই ভাইয়ের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে ধানসিঁড়ি নদীতে পরে দুই সহোদরের এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চরভাটারাকান্দা আবাসনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঐ গ্রামের গার্মেন্টসকর্মী সুমন লস্করের ছেলে আব্দুল্লাহ (১০) ও আমানুল্লাহ (৯)। তারা স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার নূরানী প্রথম ও দ্বিতিয় শ্রেনীতে লেখা পড়া করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে ছোটভাই আমানুল্লাকে নিয়ে আবদুল্লাহ বাড়ির পাশের ধানসিঁড়ি নদীর তীরে গোসল করতে যায়। নদী থেকে একটি চালতা ভেসে যেতে দেখে তারা সেটিকে তুলতে গেলে দু’জনেই পানিতে পরে যায়। দ্ইু ভাই সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পাশ্ববর্তী ঘরের খাদিজা বেগমের মেয়ে ঋতু এবং জুঁই তাদের হাবুডুবু খেতে দেখে বাড়িতে খবর দেয়। স্বজনরা আসার আগেই তারা পানিতে তলিয়ে যায়। আনেক খোঁজাখুজির পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেণ। দুই ভাই এর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি সদর থানায় ওসি মোঃ নাসির উদ্দিন সরকার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে পরিবার দাফন করার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *