সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
তাহিরপুরে যুগান্তর,যুগান্তর স্বজন সমাবেশ শবে বরাত উপলক্ষে আলেম- উলামাগণের মধ্যে স্বজনদের খাদ্যসামগ্রী বিতরন 

তাহিরপুরে যুগান্তর,যুগান্তর স্বজন সমাবেশ শবে বরাত উপলক্ষে আলেম- উলামাগণের মধ্যে স্বজনদের খাদ্যসামগ্রী বিতরন 

আমির হোসেন,স্টাফ রিপোর্টার :

পবিত্র শবে বরাত উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে যুগান্তর
স্বজন সমাবেশের উদ্যোগে আলেম উলামাগণ ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার বাদ আছর উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টারের কার্যালয়ে এ উপলক্ষে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যমুনা গ্রæপের চেয়ারম্যান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামী লীগ সংগঠক প্রয়াত হাজি বৈদ মিয়া শাহ সহ প্রয়াত সকল মুসলিম উম্মার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাাহিরপুর উপজেরা যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক শিহাব সরোয়ার শিপুর সঞ্চালনায় উপজেলার বাদাঘাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার পৈলনপুর মাদ্রাসার মোহাদ্দিন মাওলানা ছফি উল্লাহ।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন , দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলার বাদাঘাট আব্দুল্লাহ ইবনে মাকত্বুম (প্রতিবন্ধী) মাদ্রাসার সুপার হাফেজ নুর কালাম।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হেসাইন, এএসআই মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন, ব্যবসায়ী বাবুল মড়ল, একরাম হোসেন, স্বজন রাসেল আহমদ রতন, কামরুল ইসলাম, বাবুল রানা, সহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ, স্বজন সদস্যগণ সহ সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দ্বীনী খেদমতে থাকা আলেম উলামা, ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের সদস্যদের হাতে শবে বরাত উপলক্ষে আজাদ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চাল,ডাল,আলু,তৈলসহ খাদ্যসামগ্রী উপহার হিসাবে বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *