বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনে মানুষ্যসৃষ্ট কারন প্রতিরোধ এবং জলবায়ু
অধিকার নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩মার্চ) সকাল
১০.৩০ মিনিটে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক্টিভিস্টা বাগেরহাট, সংকল্প
ইয়ুথগ্রু ও সিক্ত বাংলাদেশ এর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর প্রজেক্ট কো-
অর্ডিনেটর সোহাগ হাওলাদার, এক্টিভিস্টা শেখ আবু তালেব, সংকল্প ইয়ুথ গ্রুপ
এর সভাপতি অমিত কুমার শীল, সদস্য সামিয়া সুলতান, প্রান্ত কুমার শীল, মীম
ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা জলবায়ু অধিকার নিশ্চিতের লক্ষে বিভিন্ন ধরনের
প্লেকার্ড, ফেস্টুনের মাধ্যমে জলবায়ু সুশাসনের দাবী জানান।
Leave a Reply