সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে বাড়ির আঙিনা থেকে ৩টি গাঁজা গাছসহ চাষী আটক

কালিগঞ্জে বাড়ির আঙিনা থেকে ৩টি গাঁজা গাছসহ চাষী আটক

মাসুদ পারভেজ ভ্রাম্যমান প্রতিনিধি কালিগঞ্জ:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলায় অভিযান চালিয়ে বসতবাড়ির আঙিনা থেকে তিনটি গাঁজা গাছসহ ভবসিন্ধু ওরফে ধনু (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) ভোর রাতে মৌতলা ইউনিয়নের নামাজ গড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক গাঁজা চাষী ভবসিন্ধু ওরফে ধনু ওই গ্রামের দিলীপ দাশের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজ গড় গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা চাষী ভবসিন্ধু ওরফে ধনুকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার বসতবাড়ির আঙিনায় চাষ করা তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, গাঁজা চাষী ভবসিন্ধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *