সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী- ড. মহিউদ্দিন খান আলমগীর

সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী- ড. মহিউদ্দিন খান আলমগীর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

পরিবার নিয়ে সুন্দরবন ঘুরে দেখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর)। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে আসেন তিনি।

এ সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর’র সঙ্গে তার ৩ ভায়েরা ও মিসেসরা সহ ৪ বোন ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছিলেন। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর (ম খা আলমগীর) পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ঘুরে দেখেন।

করমজলে থাকা বানর, হরিণ, বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা, কুমির ও কুমিরের ছানা দেখে আনন্দ প্রকাশ করেন। এছাড়া সুন্দরবন ও করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক এ স্বরাষ্ট্র মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা।

করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, করমজলে অবস্থানকালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও তার পরিবারের সদস্যরা সুন্দরবনের ম্যাপ, কুমির, বানর, কচ্ছপ ও হরিণ দেখেন। সুন্দরবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জানিয়েছি। সব মিলিয়ে তিনি সুন্দরবন ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *