সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
প্রতিবন্ধী তৌহিদুলকে হুইল চেয়ার উপহার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

প্রতিবন্ধী তৌহিদুলকে হুইল চেয়ার উপহার দিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরা থেকেঃ

তৌহিদুলের পিতা জহুরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পলাশপুর বউ বাজারের বাসিন্দা এবং পেশায় এক জন রং মিস্ত্রি। শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে করোনা পরবর্তী সময়ে অতি কষ্টে জীবন-জীবিকা নির্বাহ করছিলেন জহুরুল ইসলাম।
বর্তমানে তার নিয়মিত রোজগারের উপায় না থাকায় তার প্রতিবন্ধী ছেলেকে হুইল চেয়ার কিনে দিতে পারছিলেন না। তাই নিরুপায় হয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপস্থিত হয়ে তার প্রতিবন্ধী ছেলের জন্য একটি হুইল চেয়ারের আবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর।

তার আবেদনে সাড়া দিয়ে তার ছেলের জন্য একটি নতুন হুইল চেয়ার উপহার দিয়েছেন মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির।
হুইল চেয়ার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়ে জেলা প্রশাসন, সাতক্ষীরার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তৌহিদুল ইসলামের পিতা জহুরুল ইসলাম।
আজ দুপুর ২ টায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির তৌহিদুল ইসলাম ও তার পিতার নিকট হুইল চেয়ারটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শেখ মঈনুল ইসলাম মঈন, এনডিসি বাপ্পী দত্ত রনি, জুডিশিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর সহ আরও অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *