সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে ১ কেজি গাজা ও ৩ বোতল বিয়ার উদ্ধার

কালিগঞ্জে ১ কেজি গাজা ও ৩ বোতল বিয়ার উদ্ধার

 

মাসুদ পারভেজঃ

কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ার উদ্ধারের ঘটনায় থানা মামলা দায়ের হলেও কোন মাদক কারবারিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।

উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ বাদী হয়ে মাদক কারবারি রবিউল ইসলামকে আসামি করে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে মামলা নং- ১৩।

থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ ও সহকারী উপ পরিদর্শক আবু জাফর অভিযান চালিয়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের হাফিজুল ইসলাম এর বাড়ির পাস হতে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ১ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে।

ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি রবিউল ইসলাম পালিয়ে যায়। সে উপজেলার মহেশ্বরপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *