সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
মোরেলগঞ্জে বাঘের আক্রমণে আহতের ২১ দিন পরে মারা গে‌লেন অনুকুল গাইন

মোরেলগঞ্জে বাঘের আক্রমণে আহতের ২১ দিন পরে মারা গে‌লেন অনুকুল গাইন

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমনে আহত অনুকুল গাইন । শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ৪২ বছর ব‌য়েসী অনুকুল । বিষয়টি নিশ্চিত করেছেন অনুকূল গাইনের চাচতো ভাই নিধির গাইন ।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমনের শিকার হন এই জেলে। এসময় অনুকূলের সাথে থাকা মাহবুব নামের অপর এক জেলের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর বারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত অনুকুলকে। অবস্থা গুরুত্বর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে খুমেক থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমনে অনুকুলের মেরুদন্ড, পাজড়সহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।
অনুকুল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকুল অবিবাহিত ছিলেন। তার মা বৃদ্ধ কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। তি‌নি ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।
নিধির গাইন বলেন, রাতে মারা গেছে। আমরা বাগেরহাট নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌছানোর পরে তার শেষ কৃত্য সম্পন্ন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *