সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর বিষপান করে আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর বিষপান করে আত্মহত্যা

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে হাসি মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি বাঁশবাড়িয়া গ্রামে রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে ও চিতলমারী কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল।

হাসি মণ্ডলের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় হাসি আত্মহত্যা করেছে। দুপুরে পরীক্ষার ফলাফল শোনার হাসি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *