সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় মৎস ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় মৎস ঘের দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় সুন্দরবুনিয়া খালে মৎস্য ঘের জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে বর্তমান ঘের মালিক আবুল হাসনাতের পক্ষে তার পিতা ফজলুল হক গাজী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সুন্দরবুনিয়া খালটি ২০১৫ সালে থেকে ১০ বছরের জন্য জমির মালিকদের নিকট থেকে খুলনা-৬ আসনের সাবেক সংসদ শেখ মোঃ নুরুল হক লীজ নেন। সেই মোতাবেক উভয় পক্ষ একটি চুক্তিপত্র করেন।

 

উক্ত চুক্তিপত্রের আওতায় কয়েকজনের হাত ঘুরে ২০২১ সাল থেকে আমার ছেলে আবুল হাসনাত ও তার বন্ধু মাসুদ রানা শান্তিপূর্ণভাবে ওই খালে মাছ চাষ করে আসছে। প্রতি মধ্যে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা দেবাশিষ মন্ডল, প্রশান্ত কুমার, কর্ণধর মন্ডল, আবুল সানা, রেজাউল গাজী, গোপাল মন্ডল, কিরণ মন্ডল, রণজিৎ মন্ডলরা মিলে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি সহ দখলচ্যুত করার হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত খালে শান্তিপূর্ণভাবে মাছ চাষ অব্যাহত রাখতে পারি তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *