সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
বন বিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক

বন বিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীল কোমল বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি ২০ কেজি হরিণের মাংস, চামড়া সহ হিরো আকন (২৫) নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা লোকজন অস্ত্র নিয়ে গহিন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আটক হিরো আকন বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামের আঃ মালেক আকনের পুত্র। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, গত ২৫ জানুয়ারী সন্ধা ৬ টার দিকে নীল কোমল টহল ফঁাড়ির পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও এ সকল বন্দুকের তাজা গুলি সহ তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি পেশাদার হরিণ শিকারী বলে নিশ্চত হওয়া গেছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক হিরো আকনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

কয়রা(খুলনা)
তাং-২৬-১-২৩ ইং।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *