সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
বাগেরহাটে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাগেরহাটে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে ট্যাংক লরির ধাক্কায় মোটরসাইকেলচালক সুজন বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের অনুকূল বিশ্বাসের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুজন বিশ্বাস খুলনার দিকে যাচ্ছিলেন। এ সময় কাটাখালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্যাংক লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *